ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্য থেকে ফিরে আরও অর্ধশতাধিক যাত্রী কোয়ারেন্টিনে

গত ২৪ ঘণ্টায় পৃথক ছয়টি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ফিরে আরও অর্ধশতাধিক যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা সরকার নির্ধারিত আবাসিক হোটেলে নিজ খরচে সাতদিনের কোয়ারেন্টিনে থাকবেন।


 বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত পৃথক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।


সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৬টি ফ্লাইটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার হাজার ৩৮৪ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে ছয়টি ফ্লাইটের ৫১ জন যুক্তরাজ্যফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিক ও বাকিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।


আরও পড়ুন : জাতীয় স্মৃতিসৌধে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


যুক্তরাজ্যফেরত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যাওয়া যাত্রীদের মধ্যে ইকে ৫৮২ ফ্লাইটের ছয়জন, কিউআর ৬৪০ ফ্লাইটের ১৩ জন, বিজি ২০২ ফ্লাইটের ২১ জন, থ্রিএল ০৬৩ ফ্লাইটের তিনজন, কিউআর ৬৩৮ ফ্লাইটের ছয়জন এবং টিকে ৭১২ ফ্লাইটের দুইজন রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑